Bhorer Darpan Online
১০ জুলাই ২০২০, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাহেদকে শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ জালিয়াতির অভিযোগে পলাতক শাহেদ এখনো ধরাছোঁয়ার বাইরে। আত্মগোপনে থাকা শাহেদের বিরুদ্ধে পাওয়া গেছে আরো অভিযোগ। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, যেখানেই থাকুক পার পাবে না সে। অভিযানের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে শাহেদ তদবির করারও চেষ্টা করেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ যত ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সাহেদ যে কাজ করেছে শাস্তি তাকে পেতেই হবে।

শুক্রবার রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাহেদকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে তাকে। তবে তারও উচিত আত্মসমর্পণ করা।

এদিকে সাহেদের অন্যতম সহযোগী তরিকুল ইসলাম ওরফে তারেক শিবলীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার শিবলীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পুলিশ পরিদর্শক আলমগীর গাজী। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার মধ্যেরাতে রাজধানীর নাখালপাড়া থেকে শিবলীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শাহেদের বাবা সিরাজুল ইসলাম গতকাল করোনা নিয়ে মারা যান। আজ সকালে তার দাফন হয়। যেখানে ছিলেন না পরিবারের কেউ।

গত ৪ জুলাই অসুস্থ বাবাকে ইউনিভার্সেল মেডিকেলে ভর্তি করেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ভর্তি করার সময় শাহেদ দাবি করেন, তার বাবা সিরাজুল ইসলামের কোভিড-১৯ সংক্রমণ নেই। তবে পরে পরীক্ষায় করোনা পজিটিভ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০