Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় জিয়া পরিষদের সদস্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিংড়ায় জিয়া পরিষদের সদস্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌর বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, রিয়াদ মোস্তফা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল ইসলাম জান্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে সহকারী অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতদের স্বজনদের দেওয়া আগুনে আওয়ামী লীগ কর্মী আব্দুল ওহাব আলীর বৃদ্ধা মায়ের মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১০

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১১

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১২

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৩

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৪

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৫

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৬

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৭

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৮

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০