Ibrahim Atiullah Anik
২০ নভেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বিএনপির উঠান বৈঠক

সিংড়ায় বিএনপির উঠান বৈঠক

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, আমি এমপি হওয়ার জন্য রাজনীতি করিনা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করি। মানুষের ভালবাসার জন্য রাজনীতি করি। আল্লাহর রহমতে ভালো পরিবারে আমার জন্ম হয়েছে। ছোট থেকে কখনও অভাব বুঝিনি। টাকার জন্য রাজনীতি করিনা।

বুধবার সন্ধ্যা ৭টায় সিংড়া পৌরসভার ১০নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দাউদার মাহমুদ আরও বলেন, আগামী দিনে শান্তির সিংড়া, নিরাপদ সিংড়া গড়তে চাই। এমপি কে হবে জানিনা, তবে সিংড়া আমার জন্ম, মৃত্যু পর্যন্ত সিংড়াতেই আপনাদের পাশে থাকতে চাই। সবাই মিলে সুন্দর, নিরাপদ ও শান্তির সিংড়া গড়বো। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারে।

ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, মো. খালেকুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০