Online Desk
৮ জানুয়ারী ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় বিএনপি নেতাকে কুড়াল দিয়ে কুপিয়েছে অপর পক্ষের কর্মীরা

সিংড়ায় বিএনপি নেতাকে কুড়াল দিয়ে কুপিয়েছে অপর পক্ষের কর্মী

নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির কর্মীরা।

তিনি ইটালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদ এর চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ এর সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেছে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রহিদুল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।

আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ, রহিদুল আমাকে কুপিয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত বিএনপি নেতা আবু রায়হান বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে ছিল। তিনি ত্যাগী নেতা। অপরদিকে যারা মেরেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডাঃ শিবলী নোমান বলেন, দুই পায়ের গোড়ালি একবারে ভেঙ্গে গেছে। বড় অপারেশন প্রয়োজন। আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০