
নাটোর-৩ (সিংড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. ইউসুফ আলী।
বুধবার দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুল হাসান মৃধা, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মহিউদ্দিন হাদী, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহাব আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পান্না সরকার ও ডাহিয়া ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক প্রমুখ।