Online Desk
১৩ জানুয়ারী ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে গঠিত বাছাই কমিটি (কারিগরি ক্যাটাগরি) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলামকে মনোনীত করে।

শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম ২০০০ সালে সিংড়া কারিগরি মহিলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৩ সালে তিনি বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। অধ্যক্ষ হিসেবে তিনি সততা, দক্ষতা ও যোগ্যতার সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে ভালো ফলাফল অর্জনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিবছর দরিদ্র, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফরম পূরণসহ বিনা ফিতে শিক্ষাগ্রহণের সুযোগ প্রদান করে শিক্ষাবান্ধব দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১০ সালে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী রোষানলের শিকার হয়ে অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন এবং অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ চার বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ে সরকারি আদেশকে অবৈধ প্রমাণ করে ২০১৪ সালে তিনি পুনর্বহাল হন। পরবর্তীতে আওয়ামী দ্বারা তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা মিথ্যা মামলা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়।

বর্তমানে তাঁর নেতৃত্বে বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ শৃঙ্খলা, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনায় সিংড়া উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অধ্যক্ষ শেখ মো. রকিবুল ইসলাম সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ রিয়াজ উদ্দিনের সন্তান। তিনি বর্তমানে নাটোর জেলা স্কাউটসের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) অর্জন করেন।

তাঁর এই স্বীকৃতিতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনরা সন্তোষ প্রকাশ করে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০