bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে আরও ৩ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা। সোমবার (৩০ মার্চ) দেশটিতে আরও তিন বাংলাদেশির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে সিঙ্গাপুরে করোনা আক্রান্ত মোট বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে আরও নতুন ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিনজন বাংলাদেশি। তাদের একজনের বয়স ৪১ বছর এবং অপর দুজনের বয়স ২৯ বছর।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ বাংলাদেশির মধ্যে চারজন চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। ১০ জন এখনও চিকিৎসাধীন।

দেশটিতে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭৯ জন। তাদের মধ্যে সোমবার ১৬ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এ নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২২৮ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে তিনজনের মৃত্যু হয়েছে৷

সোমবার দেশটিতে করোনা আক্রান্তদের ৩৫ জনের মধ্যে ৯ জনই বাইরের দেশে ভ্রমণ করেছেন। সর্বশেষ ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মধ্যপ্রাচ্য ও আসিয়ানভুক্ত দেশগুলো থেকে ভ্রমণ করে সিঙ্গাপুর ফিরেছেন তারা। ২৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন।

সিঙ্গাপুরে ৪২০ জন করোনা রোগী এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷

২২৮ জনের অবস্থা ভালো, কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ায় তাদের অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য কনকর্ড ইন্টারন্যাশনাল হাসপাতাল, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, গ্লেনেগল হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০