bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

সিঙ্গাপুরে গতকাল বুধবার একদিনে ৪৪৭ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। যা দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে একদিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ড। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, এরমধ্যে ২৫৬ জনই প্রবাসী বাংলাদেশি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে জানিয়েছে, এ নিয়ে সিঙ্গাপুরে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। নতুন আক্রান্তের ৪০৪ জন আগের বিভিন্ন ক্লাস্টারের। আক্রান্তদের মধ্যে ৪০৪ জনই প্রবাসী শ্রমিক; যারা ডরমেটরিতে বসবাস করেন।

বুধবার সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি দিয়ে জানানো ওই সর্বশেষ হিসাব অনুযায়ী, গতকালের আক্রান্তদের মধ্যে ২৫৬ অর্থাৎ মোট আক্রান্তের ৫৭ শতাংশই প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে করোনায়া আক্রান্ত হিসেবে শনাক্ত বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩০৫ জনে।

করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় গত সপ্তাহে সিঙ্গাপুর সরকার ঘোষণা দেয়, বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকদের ডরমেটরি থেকে সরিয়ে সামরিক ক্যাম্প এবং খালি থাকা সরকারি ভবনে স্থানান্তর করা হবে।

মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত সপ্তাহের এই দিনে আক্রান্ত হিসেবে শনাক্ত ছিল ২৬০। কিন্তু এই সপ্তাহে বুধবার তা ৪৮ শতাংশ বেড়ে হয়েছে ৪৪৭ জন। যা সত্যিই উদ্বেগজনক।

সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৯৯ জন। আক্রান্তদের মধ্যে ১০ জন মারা গেছে; সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫২ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০