Ibrahim Atiullah Anik
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০

সিডনিতে ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে বন্দুকধারীর গুলি, নিহত অন্তত ১০
ছবি : সংগৃহীত

সিডনির বন্ডাই সমুদ্র সৈকতে রবিবার একটি ইহুদি ধর্মীয় অনুষ্ঠানের সময় বন্দুকধারীরা গুলি চালালে অন্তত ১০ জন নিহত এবং প্রায় এক ডজন মানুষ আহত হয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, অন্তত দুই বন্দুকধারীর একজন নিহতদের মধ্যে রয়েছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুল্যান্স সার্ভিসের এক মুখপাত্র বলেন, ‘গুলির ঘটনায় প্রায় এক ডজন মানুষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্তনি অ্যালবানিজ ঘটনাটিকে ‘স্তম্ভিত ও মর্মান্তিক’ বলে উল্লেখ করে বলেন, ‘জরুরি সেবাদানকারীরা ঘটনাস্থলে আছেন এবং প্রাণ বাঁচাতে কাজ করছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।’

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ বলেন, হনুকা উৎসবের প্রথম প্রদীপ জ্বালাতে যারা সমুদ্রে গিয়েছিলেন, সেই ইহুদিদের ওপর ‘ঘৃণ্য সন্ত্রাসীরা’ হামলা চালিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় উপাসনালয়, ভবন ও গাড়িতে একের পর এক ইহুদিবিরোধী হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার বলেন, এই গুলির ঘটনায় তিনি ‘মর্মাহত’।

তিনি বলেন, “গত দুই বছরে অস্ট্রেলিয়ার রাস্তায় যে ইহুদিবিরোধী তাণ্ডব এবং ‘গ্লোবালাইজ দ্য ইনতিফাদা’ ধরনের উসকানিমূলক স্লোগান ছড়ানো হয়েছে—আজ তারই পরিণতি আমরা দেখলাম।”

বিশ্বের অন্যতম পরিচিত সমুদ্রসৈকত বন্ডাই সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকে ভরা থাকে, বিশেষ করে উষ্ণ সপ্তাহান্তের সন্ধ্যায়।

অস্ট্রেলিয়ান জিউয়ারির এক্সিকিউটিভ কাউন্সিলের সহ-প্রধান নির্বাহী অ্যালেক্স রিভচিন স্কাই নিউজকে বলেন, ‘যদি আমাদের উদ্দেশ্য করে এভাবে আঘাত করা হয়ে থাকে, তবে এটি এমন মাত্রার ঘটনা—যা আমরা কেউ কল্পনাও করিনি।

এটি ভয়াবহ।’ তিনি যোগ করেন, হামলায় তার একজন গণমাধ্যম উপদেষ্টা আহত হয়েছেন।

এক্সে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, একাধিক গুলির শব্দ ও পুলিশ সাইরেনের মধ্যে সৈকত ও আশপাশের পার্ক থেকে মানুষ দিগ্বিদিক ছুটছে। একটি ভিডিওতে কালো শার্ট পরা এক ব্যক্তিকে বড় অস্ত্র দিয়ে গুলি ছুড়তে দেখা যায়; পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে অস্ত্র কেড়ে নেন। আরেক ভিডিওতে একটি পথচারী সেতু থেকে একজনকে গুলি চালাতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে ছোট একটি পথচারী সেতুর ওপর ইউনিফর্মধারী পুলিশ দুই ব্যক্তিকে মাটিতে চেপে ধরে রেখেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০