Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি প্রার্থী জহুরুল ইসলামের গণসংযোগ

সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় পার্টি প্রার্থী জহুরুল ইসলামের গণসংযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম রবিবার নির্বাচনি এলাকার মেঘাই, ঢেকুরিয়া, মাইজবাড়ী, শ্যামপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে হাজী মোহাম্মদ ফারুক এরশাদ সরকারের সময়কার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, আমি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। পল্লীবন্ধু এরশাদ সাহেবের উন্নয়নের কথা মানুষ এখনো স্মরণ করে।

তার প্রতিষ্ঠিত দলের প্রতীক লাঙ্গল খেটে খাওয়া মানুষের কথা বলে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। সেই লাঙ্গল প্রতীক নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করছি।

এ সময় কাজিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ফরিদুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল সালাম, দপ্তর সম্পাদক আবুল কালাম, কৃষি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু কালাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের তালুকদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মজনু মিয়াসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১০

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১১

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১২

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৩

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৪

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৫

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৬

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৭

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৮

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৯

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

২০