Ibrahim Atiullah Anik
২২ নভেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জ-৩ প্রার্থী রিভিউ ও ৩১ দফা বাস্তবায়নের উপর বিএনপির জনসভা

সিরাজগঞ্জ-৩ প্রার্থী রিভিউ ও ৩১ দফা বাস্তবায়নের উপর বিএনপির জনসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উপর জনমত গঠন ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনে দলীয় মনোনীত সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধুবিল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন। এসময় তিনি বলেন, জনগণের দাবি মনোনয়ন রিভিউ হোক। নেতৃত্ব জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করলে বিজয় নিশ্চিত করা সম্ভব। তারেক রহমানের নির্দেশনায় মাঠে আছি, জনগণ যাকে চান দলের সিদ্ধান্ত অনুযায়ী তার পক্ষেই কাজ করবো।

সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাবেক চারবারের এমপি প্রয়াত আব্দুল মান্নান তালুকদারের সন্তান রাহিদ মান্নান লেনিনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান এবং রিভিউ দাবিতে ফেস্টুন-ব্যানারে জনসভাস্থল সজ্জিত হয়ে ওঠে। সভা শেষে ধুবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে আমতলা বাজার পর্যন্ত একটি মিছিল বের করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর এবং সঞ্চালনা করেন সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন। এসময় উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০