Online Desk
১৮ জানুয়ারী ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ সিরাজদিখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার কোলা ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন মাঠে কোলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দুই সহস্রাধিক মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামী ভূমিকা নিয়ে আলোচনা করেন অতিথিরা। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্তত পরিবারবর্গেও প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিমল দাস, সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, তানভীর আহম্মেদ,সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান হাওলাদার,কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, মো. শাহআলম, ছিদ্দিক মোল্লা, অহিদুল ইসলাম অহিদ,কোলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, শাহাদাৎ শিকদার,রমজানআলী, ফারুকুল ইসলাম,পিয়ার আলী মোল্লা, মো. বাদশা মিয়া, মোশারফ হোসেন রাতুল, আফজাল হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি যখন রাজনীতি শুরুকরলেন, অল্প দিনের মধ্যে দেশে-বিদেশে জনপ্রিয় হয়ে উঠলেন তার চিন্তাধারার জন্য, তার দূরদৃষ্টির জন্য, তার সুশাসনের জন্য।

সব মানুষের ভালো-মন্দ থাকে, কিন্তু বেগম জিয়া সম্পর্কে শত্রুরাও তার দোষ বলতে পারেনি। শোকসভা শেষে বেগম খালেদা জিয়র রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১০

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১১

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১২

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৩

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৪

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৫

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৬

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৭

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৮

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৯

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

২০