Bhorer Darpan
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশের এডিশনাল ডিআইজি ও জেলা পুলিশ সুপার

সিরাজদিখানে দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশের এডিশনাল ডিআইজি ও জেলা পুলিশ সুপার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল ডিআইজি ক্রাইম মো. মোস্তাফিজুর রহমান এবং মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মুহাম্মদ সামসুল আলম সরকার।

আজ সোমবার সন্ধ্যায় তারা সিরাজদিখান উপজেলার ইছাপুরা দুর্গা মন্দির,রশুনিয়া পূর্ব সন্তোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরসহ বেশ কয়েকটি মন্দির ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. কামাল হোসেন,সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান-টংগীবাড়ি সার্কেল) মো. ইব্রাহীম,সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবু বকর, শ্রীনগর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নাজমূল হোসেন,সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি তপন কুমার দাস, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সন্তোষপাড়া সার্বজনীণ দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ডা. দেবব্রত ঘোষ সমীর।

এ সময় তারা পূজার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তারা। এছাড়া পূজামন্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের আহ্বান জানান।

পুলিশ কর্মকর্তারা জানান, পূজার নিরাপত্তায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্ডপগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০