Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে বড়দিন উপলক্ষে সাজশয্যার প্রস্তুতি আনন্দে মুখর খ্রিস্টান পল্লী

সিরাজদিখানে বড়দিন উপলক্ষে সাজশয্যার প্রস্তুতি আনন্দে মুখর খ্রিস্টান পল্লী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে উপজেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী ও সাধু যোসেফ গির্জা এলাকায় চলছে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি । বাড়িঘর, গির্জা ও আশপাশের এলাকা রঙিন আলো, কাগজের ফুল, তারকা ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে। শিশু-কিশোরদের উচ্ছ্বাস আর প্রার্থনার প্রস্তুতিতে পুরো এলাকা এখন উৎসবের আমেজে মুখর।

স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, বড়দিন শুধু আনন্দের উৎসব নয়, এটি ভালোবাসা, ত্যাগ ও শান্তির বার্তা বহন করে। সিরাজদিখান ক্রিস্টান পল্লীর বাসিন্দা শাওন গমেজ বলেন, বিদেশ থেকে দেশে এসে প্ররিবারের লোকজনদের নিয়ে প্রতিবছরের মতো এবারও আমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে বড়দিন উদযাপনের প্রস্তুুতি নিচ্ছি। ২৪ ডিসেম্বর রাত থেকেই গির্জায় বিশেষ প্রার্থনা ও মিলনমেলার আয়োজন থাকবে।

অপরদিকে গ্রহবধূ স্মীতা গমেজ বলেন, বড়দিন মানেই পরিবারের সবাই একসাথে হওয়া। শিশুদের জন্য বিশেষ খাবার আর উপহার প্রস্তুত করা হচ্ছে।
স্থানীয় শুলপুর সাধু যোসেফ গির্জার ফাদার প্রধান ধর্ম যাযক কমল কোড়াইয়া বলেন,বড়দিন আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি ভালবাসা,শান্তি ও মানবতার বার্তা বহন করে।

আমরা সবাই প্রার্থনা করি যেন সমাজে সম্প্রীতি সৌহার্দ্য বজায় থাকে। সকল ধর্মের মানুষকে নিয় শান্তিপূর্ণভাবে বড় দিন উদযাপনই আমাদের লক্ষ্য। যিশু খ্রিস্টের জন্মদিন আমাদের শেখায় মানবপ্রেম ও ক্ষমার শিক্ষা। আমরা চাই এই শান্তির বার্তা সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক ।

সব মিলিয়ে সিরাজদিখানে বড়দিনকে ঘিরে খ্রিস্টান পল্লীগুলোতে বিরাজ করছে আনন্দ, সম্প্রীতি ও উৎসবের আবহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০