Shakil Shah
১৪ নভেম্বর ২০২১, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। । এ উপলক্ষে আজ রোববার সকাল ১০টার দিকে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার চত্বর থেকে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হয়ে শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে এসে শেষ হয়।

শোভাযাত্রা উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, বিক্রমপুর কে.বি.ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ গিয়াসউদ্দিন মিয়া, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টারে কর্ণধার ডাঃ দেবব্রত ঘোষ সমীর, উপজেলা পূজা উদযাপন পরিষদ যুগ্ম-সাধারণ সম্পাদক ঞ্জানদীপ ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ, সাংবাদিক গোপাল দাস হৃদয়,সুবীর চক্রবর্তী প্রমুখ।

শোভাযাত্রা শেষে ডা. দেবব্রত ঘোষ সমীর বলেন, জীবনযাপনে পরিবর্তন, পুষ্টিকর ও পরিমিত খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা, যথাযথ স্বাস্থ্যসেবা ও পরিপূর্ণ স্বাস্থ্যশিক্ষা মেনে চললে ডায়াবেটিস ও এর জটিলতা প্রতিরোধ করা সম্ভব। মানুষের গড় আয়ু বৃদ্ধি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, নগরায়ন ‌ও তার প্রভাব, অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাবের কারণে বাংলাদেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। ডায়াবেটিস সংক্রান্ত জটিলতা দেশের অর্তনৈতিক কাঠামোর ওপর বিশাল চাপ সৃষ্টি করছে। শুধুমাত্র ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেই দেশের স্বাস্থ্যসেবার ৫-১০ শতাংশ ব্যয় করতে হচ্ছে। দিবসটি উপলক্ষে সিরাজদিখান সন্তোষপাড়া শান্তি স্যার মেমোরিয়াল ডায়াগনষ্টিক এন্ড ডায়াবেটিক সেন্টার বিনামূল্যে চিকিৎসা,ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০