Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনে বিএনপির প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ায় শেখ মোঃ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকেলে লতব্দী ইউনিয়নের খিদিরপুর কালাচাঁন সাধুর আখড়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লতব্দী পরিষদ চত্তর এলাকায় গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান দেন এবং শেখ আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিলে অংশ নিয়ে লতব্দী ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান সরকার বলেন, শেখ আব্দুল্লাহ একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা। তাঁকে ধানের শীষ প্রতীক দেওয়ায় এ অঞ্চলের মানুষ আশাবাদী। আগামী নির্বাচনে জনগণই ধানের শীষকে বিজয়ী করবে।

এসময় স্থানীয় বিএনপি মোজাম্মেল হোসেন পিন্টু,মাহবুবুর হোসেন রন্টু,সরকার আতাউর রহমান, হাবিবুর রহমান সরকার,জাহাঙ্গির খান,আশ্রাফ হোসেন ঝন্টু,শাহাদাৎ হোসেন জয়,মেহেদী হাসান আসীক,হাফিজুল সরকার,মোঃ ইদ্রিস আলী,মোঃ আরশাদ,ইসলামসহ নেতা-কর্মীরাও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

মিছিলে লতব্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১০

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১১

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১২

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৩

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৪

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৫

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৬

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১৭

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৮

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

২০