Online Desk
২১ জানুয়ারী ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছেছেন। প্রায় ২১ বছর পর তিনি সিলেট সফরে এলেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি বিএনপির লাল-সবুজ বাসযোগে সিলেট নগরের উদ্দেশে রওয়ানা দেন।

নগরে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিলেন। রাত ৮টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

দুই ওলির মাজার জিয়ারত শেষে তারেক রহমান রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরামপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে যাবেন। দক্ষিণ সুরমার বিরামপুরে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিএনপির সূত্রে জানা গেছে, সিলেটে এসে মাজার জিয়ারত শেষে তারেক রহমান বিরামপুরে শ্বশুরবাড়িতে আসবেন। সেখানে এক দেড় ঘণ্টা অবস্থান করবেন তিনি।
রাতে নগরের বিমানবন্দর সড়কে পাঁচতারা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ তিনি রাত্রিযাপন করবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গ্র্যান্ড সিলেটে ১৩০ জন অরাজনৈতিক তরুণকে নিয়ে আয়োজিত মতবিনিময়সভায় যোগ দেবেন। পরে সকাল ১১টার দিকে সমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসায় যাওয়ার কথা রয়েছে তার। সেখানে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন। সেখানে ভাষণ দেবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১০

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১১

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১২

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৩

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৪

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৫

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৬

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৭

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৮

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৯

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

২০