Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সীতাকুণ্ডে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের ৩১ মার্চ পর্যন্ত সার বিক্রি করতে পারবেন, এরপর বাতিল হবেন এই আদেশ বাতিল ও পূর্বের অনুমোদন বহাল রাখা ও টি.ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নিতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে খুচরা ডিলাররা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় সীতাকুণ্ড উপজেলা চত্বর খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ সীতাকুণ্ড শাখার আয়োজনে মানববন্ধন পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এবং কৃষি কর্মকর্তার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সীতাকুণ্ড উপজেলার খুচরা সার বিক্রেতাদের প্রতিনিধি ও এসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দীন মানিক বলেন, সরকার ইউনিয়ন ও ওয়ার্ডে কার্ডধারী সারাদেশে প্রায় ৪৫ হাজার খুচরা ব্যবসায়িদের সাথে কোন প্রকার আলোচনা না করে এর নিতিমালা ২০২৫ বাস্তবায়নের জোরালো প্রতিবাদ জানান।

এমন হটকারিতা সিদ্ধান্তে খুচরা ব্যবসায়িরা কখনো মেনে নিবেন না। এই নীতিমালা বাস্তাবায়ন হলে দীর্ঘদিন ধরে ব্যবসা করা প্রায় দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রাতা ও তাদের পরিবারে হতাশা নেমে আসবে। সীতাকুণ্ডে রয়েছে ৯০ জন খুচরা সার বিক্রেতা

দেশের প্রায় ৫ কোটি কৃষক খুচরা ব্যবসায়ীদের সেবা নিয়ে আসছে। ব্যবসায়ী ও কৃষকগণ তাদের পরিবারের জীবিকার ব্যবস্থা করছে। এই ডিলারদের সাথে আলোচনা করে ২০২৫ এর নীতিমালা সংশোধন ও টিও ডিলার প্রদান করার দাবি জানান খুচরা সার বিক্রেতাগণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, ডিলার মো. জাফর আহমেদ, কামাল হোসেন, মহিউদ্দীন, পলাশ নাথ, মো. মহিউদ্দীন, সোহেল রানা, প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০