Ibrahim Atiullah Anik
২৭ নভেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প- এর উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বলেন, “গ্রাম আদালত একটি সরকারী সেবা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার পাশাপাশি এই সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক।

সীতাকুণ্ডের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় হয়েছে। বিগত সময়ের চেয়ে এখানে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে। গ্রাম আদালতের কাজ পরিচালনায় কোন প্রকার বাঁধা আসলে তা অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে। প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৫টি মামলা গ্রহণ ও কমপক্ষে ৩ টি মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। ”এছাড়া সময়মতো গ্রাম আদালতের প্রতিবেদন প্রেরণ, বিধিসম্মত ফর ও রেজিস্টারের ব্যবহার নিশ্চিত করা, এজলাসের ব্যবহার নিশ্চিত করা, ইউনিয়ন পর্যায়ে প্রচারণার উদ্যোগ গ্রহণ করা, ইউপি’র বাজেটে গ্রাম আদালতের বাজেট রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. দিদারুল আলম, বারৈয়াঢালার রাজিয়া সুলতানা, মুরাদপুরের নির্মল চন্দ্র দাস, বাড়বকুণ্ডের আজিজুল হক, বাঁশবাড়িয়ার রহমত উল্লাহ, কুমিরার মো. মহিন উদ্দিন, সোনাইছড়ির শোভন কান্তি, ভাটিয়ারীর মো. আবুল বাশার এবং সলিমপুরের মো. আল আমিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০