২৩ মে ২০২০, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনায় দুই পরিবারে সংঘর্ষে ৬০ বছরের বৃদ্ধ খুন

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুহুল আমিন (৬০) নামের এক বৃদ্ধ খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আজ শনিবার (২৩মে) দুপুর ১ টার দিকে উপজেলার ৬নং উত্তর বাঁশবাড়িয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে নিহত রুহুল আমিন সওদাগরের বাড়িতে এঘটনা ঘটে।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হন। এঘটনায় পুলিশ রফিকুল ও তা স্ত্রী হোসনেআরা বেগমকে আটক করেছে। জানা যায়, একই বাড়ির বাসিন্দা রুহুল আমিনের স্ত্রী ছেনুয়ারা বেগম এবং রফিকুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম পুকুরে গোসল করার সময় বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন। এর সূত্র ধরে রুহুল আমিন ও তার ছেলে ফারুক, মহিউদ্দিন এবং রফিকুল ও তার ছেলে লোকমান, উসমান, ইসমাইল এর মধ্যে লাঠিসোটা সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ রুহুল আমিন মাটিতে লুঠিয়ে পড়েন, স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বলেন, একই বাড়ির দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। আজ পুকুর ঘাটে গোসল করার সময় দুই মহিলার মধ্যে সামান্য তর্ক-বির্তক নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে এক পক্ষের লাঠির আঘাতে একজন নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্ট) সুমন বণিক জানান, জায়গা জমি নিয়ে উভয় পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জেরে আজ তুচ্ছ ঘটনায় দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে ঘটনায় একজন নিহত হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০