২৪ এপ্রিল ২০২০, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষে নিহত ২

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজন খুন হয়েছে। উপজেলার পৌর সদরের দক্ষিন মহাদেবপুরের ৫নং ওয়ার্ড ভুঁইয়া পাাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে শাহীন (২৫), জাহিদ (২৫)। এই নিউজ লিখা পর্যন্ত দুইজনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জানা যায়, কয়েকদিন আগে দুই কিশোর গ্যাং এর মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝাগড়া হয়। তার সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ঝগড়ার বিষয়টি সমাধান করবে বলে কিশোর গ্যাং এর ইমাম হোসেন, তারেক,তৈয়ব, আইয়ুব গ্রুপ জাহিদ ও শাহিন গ্রুপকে রেল লাইনে আসতে বলে। আসার পর পর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এক পর্যয়ে দুই কিশোর গ্যাং ধারালো অস্ত্র নিয়ে এসে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুত আহত হয়। তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে গেলে ডাক্তার চমেক হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত দুুইটার সময় জাহিদ এবং আজ সকাল ৭ টার সময় শাহিন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

এদিকে দুইজন নিহতের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জাহিদ পূর্ব আমিরাবাদ গ্রামের আব্বাস উদ্দিনের পুত্র এবং শাহিন ভুইয়া পাড়া গ্রামের মোহাম্মদ সুজনের পুত্র বলে জানা।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ দুইজন নিহতের বিষয়টি স্বীকার করে বলেন, তুচ্ছ কথা কাটাকাটিতে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই বন্ধু গুরুত্বর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে গেলে তারা মারা যায়।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্লা। এ রির্পোট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০