
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় সংগীত শেষে কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সুচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সীতাকুণ্ডের আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় র্যালি, মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে এবং আবু জাফর মোঃ ছাদেক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুন নবী, সহসভাপতি অধ্যাপক কফিল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তাজাম্মল হোসেন, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতি সাধারণ সাজ্জাদ হোসেন রফিকসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অংশ নেন।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।