২৬ এপ্রিল ২০২০, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে নিজের বিয়ের জন্য জমানো টাকায় ত্রাণ দিলেন ছাত্রলীগ নেতা টিটু

কামরুল ইসলাম দুলু ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) :  কিছু দিন পরই নতুন জীবন শুরু করবেন, তাই বেশ কয়েক বছর ধরে কিছু কিছু টাকা জমা করছিলেন তিনি। রমজানের ঈদের পরই বিয়ের পিরিতে বসতে চাইছিলেন টিটু। কিন্তু বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কিছু।

ঈদের পরে বিয়ে করবেন সেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন তিনি। বিয়ের জন্য জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা বিতরণ করছেন কর্মহীন হয়ে পড়া গরীব-অসহায় মানুষদের মাঝে। সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ শেয়ারীপুল এলাকার আবদুর রহমানের পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রহিম টিটু টুকিটাকি ব্যবসা করে পরিবার নিয়ে জীবন যাপন করেন।

নিজের বিয়ের জন্য অল্প অল্প করে টাকা সঞ্চয় করেছিলেন তিনি কিন্তু দেশের এই দূর্যোগপূর্ণ সময়ে সেই জমানো টাকা দিয়ে ত্রাণ কিনে তা এলাকার গরীব, অসহাদের মাঝে গোপনে দান করেছেন।

এব্যাপারে টিটু বলেন, এই দুঃসময়ে সরকারের পাশাপাশি সমাজের সকল বিত্তশালীদের এগিয়ে আসা উচিত, কারন প্রধানমন্ত্রীও বলেছেন, এসময়ে যে যার মতো সমার্থনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াতে। তাই এটা বিবেচনা করে আমার বাবার সাথে পরামর্শ করে আমার বিয়ের জন্য জমানো কিছু টাকায় ত্রাণ কিনে তা গোপনে গরীব ও মধ্যবিত্তদের ঘরে পৌছে দিয়েছি। জীবনে বেঁচে থাকলে বিয়ে করা যাবে আগে এ দুঃসময়ে মানুষের পাশে দাড়াঁনোটা ফরজ হয়ে দাঁড়িয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০