
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পর যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টানিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দীন কমিশন। এরই প্রক্ষিতে চট্টগ্রাম- সীতাকুণ্ড (পাহাড়তলী,আকবরশাহ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী তার নিজের পোস্টার, ব্যানার অপসারণ শুরু করেছেন।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে তিনি ও তার কর্মী-সমর্থকরা এসব পোস্টার, ব্যানার অপসারণ করেন। বিষয়ে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনি প্রচারণামূলক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে।