১৬ মে ২০২০, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে ফার্মেসীসহ ৭ দোকানকে ৫৩ হাজার টাকা জরিমানা

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। আজ শনিবার (১৬মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বাজার, বানুর বাজার, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ওষুধের দোকানে (ফার্মেসী) মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে সাতটি মামলায় সাতজন দোকানীকে ৫৩ হাজার ৫শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তার মধ্যে ভাটিয়ারী সততা ফার্মেসীকে ২০ হাজার টাকা, রয়েল ফার্মেসীকে ৫ হাজার টাকা, গিয়াস ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং বানুর বাজারের সিদ্দিক ফার্মেসীকে ১০ হাজার, সিরাজ ফার্মেসীকে ৭ হাজার, জসিম স্টোরকে ৫ শত এবং বি.আর.ডি.বি ফুডসকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস এবং পবিত্র মাহে রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় এবং এটি চলমান থাকবে বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়সহ সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০