
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবর শাহ, পাহাড়তলী ও খুলশী আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার তিনি উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজ খবর নেন, তাদের সমস্যা শোনেন, আর দিন বদলের প্রত্যাশা নিয়ে ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন। এসময় বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ বিরাজ করে। কাজী সালাউদ্দিন বলেন, এলাকার উন্নয়ন, ন্যায্য অধিকার আর ভরসার রাজনীতি প্রতিষ্ঠার জন্যই আমি মাঠে আছি।” নির্বাচিত হলে সীতাকুণ্ডকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। সীতাকুণ্ডকে সন্ত্রাস, মাদকমুক্ত করা হবে। বেকার সমস্যার সমাধান করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান করা হবে। এলাকার রাস্তা, ড্রেনেজ, স্বাস্থ্যসেবা, জীবনমান, সবকিছুতেই নতুনভাবে কাজ প্রয়োজন। মানুষ পরিবর্তন চায়, নিজের প্রতিনিধি চায়। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”