
চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ” সুখী গ্রাম ” নামে একটি মানবিক ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ। এতে রোগীরা সরাসরি চিকিৎসকদের সাথে কথা বলে চিকিৎসা নিতে পারবেন। সোমবার সকালে উপজেলার দক্ষিণ রহমতনগর গ্রামে উক্ত “সুখী গ্রাম” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারের কাছে-যা ‘সুখী বাড়ি’ নামে পরিচিত ৩৬০০ সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে।
এখানে ডিজিটাল উদ্ভাবন, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্ব একত্রে নিশ্চিত করেছে যেন প্রতিটি ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে যায়। প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় সুখী ফ্যামিলি হেলথ কার্ড।যার মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকাপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবেন। পাশাপাশি ৩ মাসের ফ্রি ডাক্তার ফলো-আপ, যা পরিচালিত হবে সুখী অ্যাপের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডক্টর স্কট লেকম্যান। বিশেষ অতিথি ছিলেন, গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী, কাউছার আহমেদ সরোয়ারী, রাকিব মালিক, ডা: আল আমিন, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম,ডা: ইমরান, রেজিয়া সুলতানা, তানভীর আহমেদ, চাঁটগাঁর বাণীর সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, স্কট এলভ্যার্ট, রণজিৎ কুমার, কাঞ্চন কুমারসহ মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।