Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে গণসংহতি আন্দোলন প্রার্থী জাহিদুল আলমের মতবিনিময়

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে গণসংহতি আন্দোলন প্রার্থী জাহিদুল আলমের মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী (মাথাল মার্কা) ইঞ্জিনিয়ার জাহিদুল আলম সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার বেলা ১২ টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়াম উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার জাহিদুল আলম আল জাহিদ ১০ দফা ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডসহ অঞ্চলের মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত। পানি, ড্রেনেজ, সড়ক, স্বাস্থ্য ও শিক্ষাখাতে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে।

অথচ জনপ্রতিনিধিরা জনগণের পাশে নেই।” তিনি আরও বলেন, “মাথাল মার্কা জনগণের লড়াইয়ের প্রতীক। এটি ক্ষমতার রাজনীতির প্রতীক নয়; বরং শোষণমুক্ত সমাজ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এবং রাজপথে নির্ভীকভাবে জনগণের পক্ষে কথা বলব।” নির্বাচিত হলে সীতাকুণ্ড উপজেলার বেকার সমস্যার সমাধান এবং পর্যটন শিল্পের ক্ষেত্রে বিকাশ ঘটানো হবে।

১০ দফা ইশতেহারে রয়েছে নিজ এলাকার মানুষ আগে চাকরির সুযোগ পাবে।হাসপাতালে বেড বাড়বে, ভাটিয়ারীতে নতুন ভবন হবে, আর দুর্ঘটনার জন্য আলাদা ট্রমা সেন্টার হবে। যাতায়াত ব্যবস্থা সহস হবে, পরিবহন সেক্টরে কোন সিন্ডিকেট থাকবে না। পরিবেশ বাঁচাতে হবে, খাল- বিলে বজ্য ফেলা যাবে না, সাগর থেকে ভালো উত্তোলন, খাল দখল করা যাবেনা। নিরাপদ পানির ব্যবস্থা, আধুনিক কৃষি ব্যবস্থা, সীতাকুণ্ড নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, তরুণদের জন্য মাদকমুক্ত পরিবেশ সৃষ্টি করা, অবৈধ শিপ ইয়ার্ড এবং অবৈধ ইটভাটা বন্ধসহ বিভিন্ন উদ্বেগ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল নির্বাহী কমিটির সদস্য দিদারুল আলম, সদস্য এম এ আলম, মারুফ হোসেন, উত্তর জেলা সদস্য নূরুল আলম, আহবায়ক জাহেদা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১০

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১১

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১২

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৩

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৪

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৫

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৬

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৭

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৮

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৯

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

২০