Ibrahim Atiullah Anik
১ ডিসেম্বর ২০২৫, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে সিকিউর সিটির দোকান বিক্রির উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা উদ্বোধন

সীতাকুণ্ডে সিকিউর সিটির দোকান বিক্রির উৎসব উপলক্ষে মাসব্যাপী মেলা উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রথম অত্যাধুনিক শপিংমল সিকিউর সিটির মাসব্যাপী দোকান ভাড়া ও বিক্রয় উৎসব এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মাসব্যাপী উক্ত বিক্রয় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিকিউর সিটি প্রপার্টিজ ম্যানেজম্যান্ট লিমিটেডের চেয়ারম্যান মোরশেদুল হাসান।

তিনি বলেন, সিকিউর সিটি দোকানগুলোর বিক্রি বৃদ্ধি, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করা এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ কেনাকাটার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ রায়হান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিকিউর সিটি প্রপার্টিজের ভাইস-চেয়ারম্যান আখতার হোসাইন মামুন, ডেপুটি ম্যানেজার মোঃ আবুল হোসেন, পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গণি, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, জামায়াতের সেক্রেটারি মো. তাহের, পৌর বিএনপির সেক্রেটারি ছালে আহমেদ সলু, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, সাধারণ সম্পাদক আব্দুলাহ আল কাইয়ুম চৌধুরী, সিকিউর সিটি ব্যবসায়ি দোকান কমিটির নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। আয়োজক কমিটি জানান, পুরো মাসজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সপ্তাহের বিভিন্ন দিনে থাকবে বিশেষ ছাড় ও লটারি ড্র, শিশুদের বিনোদনের ব্যবস্থাসহ আকর্ষণীয় ইভেন্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০