Ibrahim Atiullah Anik
২৫ ডিসেম্বর ২০২৫, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও সংবর্ধনা

সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসায় ছবক প্রদান ও সংবর্ধনা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকায় হযরত পন্থিশাহ (রঃ) হিফজুল কুরআন মাদ্রাসার হিফজ সম্পন্নকারী ছাত্রদের বিদায় সংবর্ধনা, ছবক প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের আয়োজনে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে কমপ্লেক্স প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা ও ছবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে হিফজের ৮ জন শিক্ষার্থীকে ছবক প্রদান এবং ৮জন শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছবক প্রদান করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মাওলানা মামুনুর রশীদ। অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হযরত পন্থিশাহ (রঃ) কমপ্লেক্সের পরিচালক মোসলেহ উদ্দিন খালেদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক মুফতি মো. নুরুন নবী, নুরুল ইসলাম, শিক্ষক এমদাদুল হকসহ উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০