সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৭:১৭:৩৭ প্রিন্ট সংস্করণ
পচা দুর্গন্ধযুক্ত মাংস ও নলি বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ডো হাজী বিরিয়ানি এবং কাচ্চি ঘরসহ নিরাপদ বেকারী নামে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বিকালে উপজেলা পৌর সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, দুর্গন্ধযুক্ত মাংস ব্যবহার করে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে, অস্বাস্থ্যকর উপায়ে এবং অননুমোদিত ক্যামিকেল ব্যবহার করে বিরিয়ানি প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার সময় অভিযান পরিচালনা করে নিরাপদ বেকারী, হাজ্বী বিরিয়ানি এবং কাচ্চি ঘর নামে তিন প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী।











