৯ মে ২০২০, ৩:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুণ্ড বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ দোকানীকে জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি : মাহে রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে সীতাকুণ্ডে বাজার মনিটরিং করা হয়। আজ শনিবার (৯ মে) সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার বড়দাড়োগা হাট, সীতাকুণ্ড বাজার এবং ছোট কুমিরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রমযান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার মনিটরিং করেন।

এসময় বিভিন্ন মুদির দোকানে মূল্য তালিকা না থাকায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পাঁচটি মামলায় পাঁচজন দোকানীকে দোষী সাব্যস্ত করে ছাব্বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করেন।

এসময় সাতকানিয়া স্টোরকে ১০ হাজার, খাজা স্টোরকে ৫ হাজার, মেসার্স কমল কৃষ্ণ সাহাকে ৫ হাজার, মেসার্স সোলাইমান স্টোরকে ৫ হাজার এবং আবুল কাসেম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলায় দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক-উর-রহমান।

বাজার মনিটরিং এর মাধ্যমে সকল পণ্যের মূল্য স্বাভাবিক, স্থিতিশীল রাখতে এবং সরকারী নিয়ম নীতি পালন নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় বলে জানান তিনি। এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও সীতাকুণ্ড মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০