Online Desk
১১ জানুয়ারী ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তর সুরক্ষার পাশাপাশি মানবিকতায় রাজনগর জোন (৩৭ বিজিবি)

সীমান্তর সুরক্ষার পাশাপাশি মানবিকতায় রাজনগর জোন (৩৭ বিজিবি)

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকার শীতার্ত, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।

শক্ত হাতে সীমান্ত রক্ষা ও সন্ত্রাস দমনের পাশাপাশি , নরম হৃদয়ে মানবিকতাকে ধারন করে দুই শতাধিক অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১১ জানুয়ারি (রবিবার) সকালে স্থানীয় দুই শতাধিক অসহায় সুবিধা বঞ্চিত দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি।

তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

শীতবস্ত্র বিতরণ শেষে জোন কমান্ডার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। উক্ত মতবিনিময়ে জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, আমরা পাহাড়ী-বাঙ্গালী সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে পার্বত্য ও সীমান্ত এলাকার অসহায়, শীতার্ত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি, বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক যত দৃঢ় হবে, সীমান্ত রক্ষা তত সহজ হবে।

এছাড়াও, তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকা এবং এসব ব্যাপারে সবার সহযোগিতা ও সামাজিক প্রতিরোধের আহবান জানান। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষার এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান ব্যক্ত করেন।

এসময় উপকারভোগীরা তীব্রশীতে শীতবস্ত্র পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই উদ্যোগকে স্বাগত জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০