Ibrahim Atiullah Anik
২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে রাজনগর জোন

সীমান্তের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে রাজনগর জোন

রাঙ্গামাটির লংগদুতে ৩৭ বিজিবি রাজনগর জোনের মতবিনিময় সভা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান হয়েছে। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়।

এসময়ে বিজিবি অধিনায়ক, খ্রিস্টানদের বড়দিন উদযাপন উপলক্ষ্যে বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকা গুরুসডাংপাড়া ও গুইছড়িপাড়ার নামক ২টি গীর্জা কমিটি মাঝে আর্থিক অনুদান প্রদান করেন এবং সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

বিজিবির এই উদ্যোগকে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে এবং বিজিবি ও এলাকাবাসীর মাঝে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করেন স্থানীয়রা।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিজিবির এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০