চট্টগ্রাম

সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাবে জামায়াতের মতবিনিময় সভা

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৭:৪৬:৪২ প্রিন্ট সংস্করণ

সীরাতুন্নবী মাহফিল উপলক্ষে সীতাকুণ্ড প্রেস ক্লাবে জামায়াতের মতবিনিময় সভা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃহস্পতিবার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সিরাতুন্নবী মাহফিল উপলক্ষে সাংবাদিকদের মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সীতাকুণ্ড উপজেলা শাখা। বৃহস্পতিবার (৬ ই নভেম্বর) বিকাল ৫টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়াম উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবুর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের মিডিয়ার সমন্বয়কারী আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সিরাতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটি সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাতুন্নবী মাহফিলে প্রধান মুফাসসির থাকবেন হযরতুল আল্লাম আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহেরী জাবির আল মাদানী। প্রধান অতিথি থাকবেন সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিরাতুন্নবী মাহফিলের এন্তেজামিয়া কমিটির আহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামী মসজিদ মিশনের সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারী মো. তাহের (সাবেক কমিশনার), উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত, প্রেস ক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা শিবিরের সভাপতি আশরাফ উদ্দিনসহ জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content