Bhorer Darpan Online
২৬ জুন ২০২০, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুইস ব্যাংকে জমা অর্থ কমেছে বাংলাদেশিদের

অনলাইন ডেস্ক: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কিছুটা কমেছে। ২০১৯ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ২ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৪২৭ কোটি টাকা। গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক (এসএনবি) ব্যাংকস ইন সুইজারল্যান্ড–২০১৯ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এসএনবির তথ্যমতে, ২০১৮ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ছিল প্রায় ৫ হাজার ৫৫৩ কোটি টাকা এবং ২০১৭ সালে ছিল ৪ হাজার ৩২৯ কোটি টাকা। তবে এর মধ্যে কতটা বৈধভাবে জমা এবং কতটা অবৈধ তা উল্লেখ নেই। মূলত বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইস ব্যাংকে জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সেখানে অর্থ জমা রাখেন। ফলে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধঅবৈধ সবই রয়েছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমলেও দক্ষিণ এশিয়ার মধ্যে এখনও দ্বিতীয় সর্বোচ্চ জমা তাদেরই। প্রথম স্থানে ভারত, এর পরেই রয়েছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

২০১৯ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে ভারতীয় নাগরিকদের জমা অর্থের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে গেছে। পকিস্তানিদের জমা অর্থের পরিমাণও পাঁচ বছরে কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। তবে এক বছরে বাংলাদেশিদের সম্পদ কমেছে মাত্র ১২৬ কোটি টাকা।

বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে অর্থ সংক্রান্ত গোপনীয়তা কিছুটা কমে যাওয়ায় অনেকেই এখন অবৈধ টাকা রাখতে লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা কিংবা বারমুডার মতো দেশগুলোর দিকে ঝুঁকছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০