Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য মমিনুলকে উলিপুরের নিজ বাড়িতে সামরিক মর্যাদায় দাফন‎

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য মমিনুলকে উলিপুরের নিজ বাড়িতে সামরিক মর্যাদায় দাফন‎

উত্তর আফ্রিকার দেশ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত সেনা সদস্য মমিনুল ইসলাম (৩৬) কে কুড়িগ্রামের উলিপুরে নিজবাড়ির স্থানীয় কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে নিহত সেনা সদস্য মমিনুলের মরদেহ নিয়ে উলিপুর হ্যালিপ্যাডে অবতরণ করেন। এরপর অ্যাম্বুলেন্স যোগে মরদেহ উপজেলার পান্ডুল ইউনিয়নের পারুলেরপাড় গ্রামের নিজ বাড়িতে নেয়া হয়। সেখানে বিকেল সাড়ে তিনটায় সামরিক মর্যাদায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

মমিনুল ইসলামের নামাজে জানাজা সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলম, ক্যাপ্টেন রাফসান, চিলমারী ক্যাম্পের ক্যাপ্টেন তাহসীন তামীম, তাসফিন উল হক, উলিপুর সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত ব্যক্তিবর্গ, নিহতের পরিবার ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এরআগে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে সোয়া নয়টার দিকে মমিনুলসহ নিহত শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসীদের হামলায় নিহত শান্তিরক্ষী মমিনুল ইসলাম ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। তার বাবা-মা ও ভাই ছাড়াও স্ত্রী মুন্নী আক্তার ও দুই মেয়ে রয়েছে। বড় মেয়ে মাইশা জাহান মিমি অষ্টম শ্রেণিতে পড়াশুনা করছেন। ছোট মেয়ে মারিয়া আক্তারের বয়স মাত্র ৪ বছর। মমিনুল তিন ভাই বোনের মধ্যে প্রথম বলে জানান তার পরিবার।
‎স্থানীয়রা জানান, মমিনুল অনেক ভালো মানুষ ছিলেন। পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার মানুষের সাথে সু-সম্পর্ক ছিল তার। শহীদি মৃত্যু হয়েছে মমিনুলের। আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাত দান করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল–৩) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০