Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ফাঁদে আটকা জীবিত হরিণ উদ্ধার

সুন্দরবনে ফাঁদে আটকা জীবিত হরিণ উদ্ধার

পূর্ব সুন্দরবনে শিকারীদের পাতা ফাঁদে আটকে পড়া একটি হরিণ জীবিত উদ্ধার করেছেন বকনরক্ষীরা। আটক করা হয়েছে হরিণ শিকারী চক্রের এক সদস্যকে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ১২টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে হরিণটি উদ্ধার এবং শিকারীকে আটক করা হয়। পরে বনে অবমুক্ত করা হয় হরিণটিকে।

কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা ডিমেরচর বনাঞ্চলে পায়ে হেটে টহল দিচ্ছিলেন। এসময় বনের মধ্যে ব্যাপক জায়গাজুড়ে হরিণ শিকারের মালাফাঁদ ও ছিটকা ফাঁদ পাতা এবং ওই ফাঁদে একটি হরিণ আটকে থাকতে দেখেন। পরে তারা জীবিত হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দেন।

পরবর্তীতে বনে তল্লাশি চালিয়ে আব্দুল হাকিম (৪০) নামে শিকারী দলের এক সদস্যকে আটক করেন বনরক্ষীরা। এসময় দুই শিকারী পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিপুল পরিমান মালাফাঁদ ও ছিটকা ফাঁদসহ ৭টি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। আটক শিকারীর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে।

বন কর্মকর্তা মিজানুর রহমান আরো জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হবে। উদ্ধার করা ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। হরিণ শিকাররোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০