bhorerdarpan
১৮ জুন ২০২০, ১০:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুস্থ হয়ে উঠছেন শহীদ আফ্রিদি

গত সপ্তাহে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি জানিয়েছিলেন, করোনা পজিটিভ তিনি। মহামারী এই ভাইরাসে আক্রান্ত হবার পর থেকেই বাসায় আইসোলেশনে থাকেন তিনি।
আজ নিজের অফিসিয়াল পেইজ থেকে লাইভে এসে আফ্রিদি জানিয়েছেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

‘আসসালামুআলাইকুম, আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্‌, আমিও খুব ভালো আছি। শুরুর দুই-তিন দিন আমার জন্য কঠিন ছিল। আলহামদুলিল্লাহ, যত দিন গড়াচ্ছে, আমার শারীরিক অবস্থার ততোই উন্নতি হচ্ছে। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। যতক্ষণ না আপনি নিজে হেরে যাবেন, তার আগ পর্যন্ত কোনো রোগ আপনার কোনো ক্ষতি করতে পারবে না।‘
করোনাভাইরাসের ফলে সৃষ্ট সংকটের শুরু থেকেই সুবিধা-বঞ্চিত মানুষের জন্য মাঠ পর্যায়ে কাজ করেছেন আফ্রিদি। তার করোনা আক্রান্ত খবর তাই মর্মাহত করেছে সবাইকে। আফ্রিদি অবশ্য বিশেষ এক কারণে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন, পাশাপাশি যারা এই সময়ে তার পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ এই দ্রুততম সেঞ্চুরিয়ান।
‘মহান আল্লাহ্‌’তালার কাছে লাখো শুকরিয়া যে আমার রোগটা শুরুতে হয়নি। কারণ শুরুতে হলে আমি হয়তো এত জায়গায় সফর করতে পারতাম না, এত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারতাম না। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক মানুষের দোয়া পাচ্ছি। ভালো লাগছে, আমি সবার কাছে কৃতজ্ঞ। আশাকরি এভাবেই আপনারা আমাকে সবসময় সমর্থন দিয়ে যাবেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০