bhorerdarpan
১৪ এপ্রিল ২০২০, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোয়াইন ফ্লুর চেয়ে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডব্লিউএইচও) বলেছে, সোয়াইন ফ্লুর চেয়ে করোনা ভাইরাসে মৃত্যুর ঝুঁকি ১০ গুণ বেশি। সোয়াইন ফ্লুর কারণে ২০০৯ সালে বিশ্বে মহামারি ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসের সংক্রমণ পুরোপুরি ঠেকাতে হলে অবশ্যই ভ্যাকসিনের প্রতি গুরুত্ব দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গোবিয়াসেস জেনেভা থেকে সোমবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নতুন ভাইরাসটি সম্পর্কে সংস্থাটি অব্যাহতভাবে জানার চেষ্টা করছে। এই ভাইরাসের কারণে বিশ্বে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ১৮ লাখ লোক সংক্রমিত হয়েছে।
তিনি বলেন, আমরা জানি কোভিড-১৯ দ্রুত ছড়ায় এবং আমরা জানি, এই ভাইরাস ২০০৯ সালের ফ্লু মহামারির চেয়ে ১০ গুণ বেশি মৃত্যু ঝুঁকিপূর্ণ।
ডব্লিউএইচও বলেছে, সোয়াইন ফ্লু বা এইচওয়ান এন ওয়ান সংক্রমণে ১৮,৫০০ লোকের মৃত্যু হয়েছে, ২০০৯ সালের মার্চে এই ফ্লু প্রথম মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে। তবে, ল্যানসেট মেডিকেলের হিসেবে এই সংখ্যা ১৫১,৭০০ থেকে ৫৭৫,৪০০ লোকের মৃত্যু হয়েছে। জুনে এটিকে মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়। ল্যানসেট তাদের হিসাবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার হিসাব যুক্ত করেছে, যা ডব্লিউ এইচও’র হিসাবে আসেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

১০

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

১১

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৩

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১৪

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১৬

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৭

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৮

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৯

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

২০