bhorerdarpan
২২ এপ্রিল ২০২০, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে দুই মসজিদে তারাবির অনুমতি

সৌদি আরবের মাত্র দুটি প্রধান মসজিদে সীমিত আকারে তারাবির নামাজ পড়ার অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান। তবে বাইরের মুসল্লি প্রবেশে আগের নিষেধাজ্ঞা অব্যাহত রাখা হয়েছে।

মক্কা ও মদিনার মসজিদ বিষয়ক প্রেসিডেন্ট বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানান। রয়টার্স, খালিজ টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

রমজানে তারাবি নামাজ পড়ার অনুমতি দিলেও করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে অধিক মুসল্লি প্রবেশে আগের নিষেধাজ্ঞা বজায় রেখেছে দেশটি।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা (এসপিএ) মঙ্গলবার জানায়, সৌদি আরব রমজান মাসে বিভিন্ন শহরে আরোপিত কারফিউও শিথিল করার পরিকল্পনা করেছে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিতে ২৪ অথবা ২৫ এপ্রিল থেকে শুরু হতে পারে রমজান মাস।

এর আগে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদির প্রধান দুই মক্কা ও মদিনা মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু থাকতে পারে, অন্য মসজিদে জামাত অনুষ্ঠিত হবে না। আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করা হবে। কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

বুধবার (২২ এপ্রিল) সে ঘোষণাই এলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০