bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি বাদশাহর নির্দেশ, করোনায় অবৈধ প্রবাসীরাও পাবেন সরকারি চিকিৎসা

সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত যেকোনও ব্যক্তি, এমনকি অবৈধ প্রবাসীদেরও চিকিৎসার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সোমবার সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া এ তথ্য জানিয়েছেন।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে সবাইকেই বাদশাহ সালমানের নতুন আদেশের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বিনা সংকোচে সরকারি-বেসরকারি যেকোনও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আল-রাবিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এদের মধ্যে সৌদির নাগরিক এবং বৈধ ভিসাধারী বা অবৈধ প্রবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ এড়াতে এ ব্যবস্থা অনুসরণ করে প্রয়োজনীয় সেবা নেয়ার ওপর জোর দিয়েছেন বাদশাহ সালমান। বর্তমানে সৌদি আরবে কয়েক হাজার প্রবাসী আইনি জটিলতায় তথা শ্রম মন্ত্রণালয়ের ধার্যকৃত লেভি ফিসহ বিভিন্ন সমস্যায় রেসিডেন্স কার্ড বা আকামা নবায়ন করতে না পেরে অবৈধ নাগরিক হয়ে আছেন। তাদের মনে এতদিন শঙ্কা ছিল, করোনা আক্রান্ত হলে কোথায় যাবেন, কী করবেন। কিন্তু সৌদি বাদশাহর এই আদেশের মাধ্যমে সেসব ভয় দূর হয়ে গেল।

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদিতে ইতোমধ্যেই সরকার ঘোষিত ২১ দিনের আংশিক কারফিউয়ের সঙ্গে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। জেদ্দায় কারফিউয়ের সময়সীমা আরও বাড়ানো হয়েছে। সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জেদ্দার কারফিউয়ের সময় নির্ধারণ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার থেকেই এই আদেশ কার্যকর হয়েছে।

এর আগে, গত ২৬ মার্চ থেকে সৌদির অন্যতম পবিত্র ও ব্যস্ততম এলাকা মক্কা, মদিনা ও রাজধানী রিয়াদে বিকেল ৩টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ কার্যকর করা হয়। ২৩ মার্চ থেকে দেশটিতে ২১ দিনের আংশিক কারফিউ শুরু হয়। তখন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউয়ের সময় ঘোষণা করা হয়েছিল। পরে মক্কা, মদিনা, রিয়াদ ও সর্বশেষ জেদ্দায় সময়সীমা বাড়ানো হয়েছে।

সৌদিতে এ পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৩ জন, মারা গেছেন আটজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০