
দেওয়ানগঞ্জের তারাটিয়া গার্লস স্কুলের বিএসসি শিক্ষক গোলাম মোস্তফা বুলবুল ও তার সহযোগী মঞ্জুরুল হক মঞ্জুকে ৪ বোতল ভারতীয় মদ সহ বকশিগঞ্জ উপজেলা মোড়স্থ বকশিগঞ্জ টু রৌমারীগামী সরকারি পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর চৌকস টিমের সদস্যরা আটক করেছেন। শুক্রবার রাত আটটায়।
জেলা গোয়েন্দা শাখা ( ডিবি-২) এর অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার বলেন, আটককৃতদের উভয়ের বাড়ি বকশীগঞ্জ উপজেলার উত্তর কামালপুর।তাদের ধরতে গেলে ৪ বোতল ভারতীয় মদ থেকে ২ টি বোতল ভেঙে যায়। উক্ত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের শেষে বিধি মোতাবেক তাদেরকে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।