Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন বই, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাঙ্গামাটি শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ‘স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন কেন্দ্রীয় সদস্য ও রাঙ্গামাটি শাখার মনিটর আহমেদ ইসতিয়াক আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ সিদ্দিক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, স্কুল শিক্ষিকা শিরিন আক্তার ও জেসমিন, অভিভাবকবৃন্দ এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

উল্লেখ্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা শাখা একটি সরকারি নিবন্ধনভুক্ত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান, খাদ্য সহায়তা, ঈদ বস্ত্র বিতরণ এবং শিশুদের মানসিক বিকাশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নতুন বই, স্কুল ড্রেস ও বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১০

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১১

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১২

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৩

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৪

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৬

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৭

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৮

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৯

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

২০