Shakil Shah
১৯ অক্টোবর ২০২১, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে, স্ট্যান্ড অ্যাকশন’

ফাইল ছবি

সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘স্ট্যান্ড অ্যাকশন’ নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। সচিবালয় প্রান্ত থেকে মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে জেলা-উপজেলা প্রশাসন কাজ করে, এখানে কী কোনো ঘাটতি আছে- এ প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে কেবিনেট মিটিংয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে, এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে (স্বরাষ্ট্র মমন্ত্রণালয়), যে এটা স্ট্যান্ড অ্যাকশনে যেতে হবে। যারা এর সঙ্গে জড়িত আছে, তাদের অবশ্যই ধরতে হবে।

‘পাশাপাশি জনগণকে একটু ধৈর্য ধরতে হবে, রিঅ্যাকশন করা যাবে না। আমার কোরআনের যদি কেউ অবমাননা করে, কোরআন আমাকে অথরিটি দেয়নি যে ঘরবাড়ি ভাঙবো, সেটা ঠিক না। এটা অপরাধ। যদি কেউ ধর্ম নিয়ে অবমাননাকর কিছু করে তাহলে প্রতিবাদ করতে পারি, সরকারের কাছে দাবি করতে পারি যে ধরে শাস্তি দিতে হবে। কিন্তু ধ্বংসাত্মক কাজ করবো, এটা সম্পূর্ণ আন-এক্সপেক্টেবল, এটা ঠিক না। ইসলামে সবচেয়ে বড় অপরাধ ফিতনা।’

তিনি বলেন, ‘আজকে এটাই বলা হয়েছে যে, এটা অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, স্ট্যান্ড অ্যাকশন। যত তাড়াতাড়ি সম্ভব যারা এগুলোর সূত্রপাত করলো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। পাশাপাশি ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিবর্গকে বলা হয়েছে, ছোটখাট টুয়িস্টিং কেউ করলেই যে এইভাবে রিঅ্যাকশন করতে হবে, এটা করা যাবে না।’

ফেসবুক বন্ধের বিষয়ে কিছু বলা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০