Ibrahim Atiullah Anik
১ নভেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

স্বরূপকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

‘সৎকর্মই ধর্ম’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাদানকেন্দ্রের উদ্যোগে পিরোজপুরের স্বরূপকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অন্যান্য সেবা প্রদান করা হয়েছে।

শনিবার উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ডের জগন্নাথকাঠিতে ডা. শামসুল হুদা ও আঞ্জুমান সেবাদানকেন্দ্রের মিলনায়তনে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার তিনশত অসুস্থ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা শেষে ওষুধ প্রদান করা হয়।

একই সাথে অনুষ্ঠানে কয়েকটি অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. রাজিয়া রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাদান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা।

আইনজীবী ও ক্বারী নূর মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইমরান আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগীয় প্রধান ডা. আশিক দত্ত, সহকারি কমিশনার ও বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাস। দিনব্যাপী ওই মেডিকেল সেবায় রোগীদের চিকিৎসা দেন ডা. রাজিয়া রহমান, ডা. আশিক দত্ত, ডা. সৌভিক সরকার, ডা. প্রমথ মণ্ডল ও ডা. প্রজ্ঞা লাবনী ও প্রয়াত ডা. শামসুল হুদা ও আঞ্জুমান আরা বেগমের বড় ছেলে মো. বাদল।

এ ব্যাপারে সেবাদান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রেবেকা সুলতানা বলেন ‘আমাদের বাবা মায়ের নামে করা এই সংগঠনটি আজ ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণ করেছে। এটি একটি অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশে অসহায়, দুঃস্থ মানুষদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও আর্থিক সহযোগীতা প্রদান সহ নানা ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০