Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠিতে শীতার্ত এতিম ও অসহায়দের পাশে বসুন্ধরা শুভসংঘ

স্বরূপকাঠিতে শীতার্ত এতিম ও অসহায়দের পাশে বসুন্ধরা শুভসংঘ

পিরোজপুরের স্বরূপকাঠিতে শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা। রবিবার সকালে স্বরূপকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের এতিম শিশু ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

পরে শুভসংঘের সদস্যরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে সেখানকার শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, সহ সভাপতি মো. আকতার হোসেন, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ও প্রধান শিক্ষিকা সীমা রানী হালদার, যুগ্ম সম্পাদক মাসুদুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মো.মোস্তাকিম বিল্লাহ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মাহমুদ, অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমীন, ক্রীড়া সম্পাদক মো. নাসির আহম্মেদ রফিক, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ সাংস্কৃতিক সম্পাদক মুগ্ধ হাসান ও সদস্য রিমি ইসলাম।

শুভসংঘের কম্বল পেয়ে পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা পুতুল রানী বলেন, আমরা গরিব মানুষ আমার বাবা হারা নাতনীকে শুভসংঘ কম্বল দিয়েছে এই শীতে ওর কষ্ট হবেনা। পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদা বেগম বলেন, আমার অসুস্থ স্বামি ভিক্ষা করে এবং আমি অন্যের কাজ করে খুব কষ্টে খেয়ে পরে বেঁচে আছি। আমার প্রতিবন্ধি ছেলেটাকে শুভসংঘ কম্বল দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুক। সোহাগদল ইউনিয়নের বাসিন্দা মাহফুজা বেগম বলেন, আমার দিনমজুর স্বামির আয়ে খুব কষ্টে আমাদের সংসার চলে। নতুন কম্বল কেনার সামর্থ আমাদের নাই। শুভসংঘের কল্যানে নতুন কম্বল পেয়ে খুব আনন্দ লাগছে।

এ বিষয়ে উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু বলেন, সারাদেশে বসুন্ধরা শুভসংঘ সামাজিক, মানবিক ও সহযোগীতামূলক নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে হাজার হাজার দরিদ্র অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে অত্র উপজেলায় শীতার্ত এতিম শিশু ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০