bhorerdarpan
১৩ এপ্রিল ২০২০, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড

এস আর রাজু, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে এখনও কোন করোনা রোগী শনাক্ত না হলেও করোনা রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। হাসপাতাল ভবনের তিন তলার ৩০৬ নং কক্ষে তিনটি বেড দিয়ে তৈরি করা হয়েছে ওই ওয়ার্ড। করোনা আক্রান্ত রোগীদের সেবা দানের লক্ষে হাসপাতালে কর্মরত সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রয়োজনীয় পিপিই, মাস্ক, হ্যান্ড গেøাবস সহ আনুসাঙ্গিক সামগ্রী হাতে পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে তারা প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে সেবা দানের লক্ষে তারা ১১৫ টি পিপিই ও পর্যাপ্ত মাস্ক ও হ্যান্ড গেøাবস এবং করোনা টেষ্টের জন্য ৬ টি রিএজেন্ট (পরিক্ষা কিট) হাতে পেয়েছেন। প্রয়োজনের জন্য আরও ১০০ টি পিপিই ও ২০ টি রিএজেন্টের চাহিদা তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছেন বলে তিনি জানিয়েছেন। ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে অত্র উপজেলায় ৩৯ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে তাদেরকে সার্বক্ষনিক পর্যবেক্ষন করা হচ্ছে। হাসপাতালের আরএমও ডা. মো. আসাদুজ্জামান জানান, হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারী তাদের ডিউটির সময় বাড়িয়েছেন। ঝুকি নিয়ে হলেও তারা সবাই কর্মক্ষেত্রে উপস্থিত থেকে রোগী সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও নিয়মিত সমস্যায় আক্রান্ত রোগীরা যাতে বাড়িতে বসেই চিকিৎসা সেবা পেতে পারেন সেজন্য মোবাইলের মাধ্যমে অনলাইন চিকিৎসাসেবা তারা চালু করেছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০