Shakil Shah
৩ অক্টোবর ২০২০, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ী নির্মান

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার সদ্য নির্মিত রাস্তা কেটে বাড়ী নির্মান করা হচ্ছে। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আকলম খলিফা বাড়ীর আব্দুল হামিদ লনু মিয়ার ছেলে আমিরুল ইসলাম বাবু ওই বাড়ী নির্মান করছেন। শনিবার সকালে সরেজমিনে দেখা যায় পৌরসভা কর্তৃক আকলম খলিফাবাড়ি জামে মসজিদ থেকে আকলম স্কুলের খেলার মাঠ পর্যন্ত সদ্য নির্মিত সিসি রাস্তার স্কুলমাঠ সংলগ্ন স্থানের প্রায় ৩০ ফুট রাস্তা কেটে বাড়ী নির্মানের জন্য বেইজ কাটার কাজ করা হচ্ছে।

এলাকাবাসী ও পৌরসভার মাধ্যমে জানা যায়, এক বছর পূর্বে নয় লক্ষাধিক টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মাহাবুব ট্রেডার্সের নামে ওই কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার মো. দেলোয়ার হোসেন। যদি তার বাড়ী করার এতই প্রয়োজন ছিল তাহলে রাস্তার কাজ করার সময় বিষয়টি মিমাংসা করা উচিৎ ছিল বলে মনে করেন এলাকাবাসী।

এ বিষয়ে ঠিকাদার দেলোয়ার হোসেন জানান, তিনি ওই বাড়ী এলাকার পুরো রাস্তা যখন করেন তখন বাবুসহ সকলেই স্কুলের মাঠ পর্যন্ত রাস্তা নেওয়ার জন্য বলেন। তাদের কথিত মত রাস্তা নির্মান করা হয়েছে। এখনো ওই কাজের কোন বিল তিনি তুলতে পারেননি। এরমধ্যে এ অবস্থার সৃষ্টি করা হচ্ছে।

বাড়ীর মালিক বাবুর অনুপস্থিতিতে তার বাবা আব্দুল হামিদ লনু মিয়া জানান, পৌরসভার মেয়রের সাথে কথা বলে রাস্তা কাটা হয়েছে।
এ বিষয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সাথে কথা বললে তিনি বলেন, বাড়ীর কাজের সুবিধার্থে রাস্তা সামান্য অংশ কেটে তা আবার ঠিক করে দিবেন বলে তাকে জানানো হয়েছে। কিন্তু রাস্তার ওপর বাড়ী নির্মানের কোন সুযোগ নেই। যদি রাস্তা কেটে কোন কাজ করে থাকেন তবে তা বন্ধ করা হবে। যিনি ওই কাজ করেছেন তাকে অবশ্যই রাস্তা ঠিক করে দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০