bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্রোতস্বিনী গাজনার বিল এখন কৃষি জমি

পাবনার সুজানগরের এক সময়ের প্রচন্ড স্রোতস্বিনী গাজনার বিল এখন কৃষি জমিতে পরিণত হয়েছে। ফলে আগে ওই বিল মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের অন্যতম উৎস্য হিসাবে বিবেচিত হলেও বর্তমানে তা কৃষকদের জীবিকা নির্বাহের সোনালী ভূমিতে পরিণত হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারি এবং ব্যক্তি মালিকানা মিলে প্রায় ৬ হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠা ওই বিলে এক সময় সারা বছর পানি থৈ থৈ করতো।  সে সময় উপজেলার মৎস্যজীবীরা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কালের আবর্তনে বর্তমানে বিলটিতে আর সারা বছর পানি থাকেনা। বিশেষ করে বিলে পানি আসার মূল উৎসহ পদ্মা নদীর পানি অগ্রহায়ণ-পৌষ মাসে কমে যাওয়া মাত্র বিলটি শুকিয়ে যায়। ফলে বিলটিতে বছরের ৬ মাস পানি থাকলেও আর ৬ মাস শুকনো থাকে।

 বিলপাড়ের উলাট গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম শেখ জানান, গত ১৫/১৬বছর যাবৎ অগ্রহায়ণ মাস শেষ না হতেই বিশাল বিস্তৃীর্ণ গাজনার বিল শুকিয়ে যায়। ফলে বিল পাড়ের প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার কৃষক বিশাল বিলের বুক জুড়ে ধান এবং পেঁয়াজসহ বিভিন্ন ফসল আবাদ করেন। বর্তমানে বিল জুড়ে শোভা পাচ্ছে পেঁয়াজ আর ধান। তবে ধানের চেয়ে পেঁয়াজের আবাদ বেশি। পেঁয়াজের ফলন বেশি এবং দামও বেশ ভাল। সেকারণে বিল পাড়ের অধিকাংশ কৃষক পেঁয়াজ আবাদ করেন।

 
বিল পাড়ের দুর্গাপুর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান বলেন, গাজনার বিলে কখনও ফসল আবাদ করা যাবে একথা ভাবাই যায়নি। কেননা বেশি দিন আগের কথা নয়, গাজনার বিলের বিশাল বিশাল ডেউয়ের তোড়ে বিল পাড়ের মানুষের বাড়ি-ঘর ভেঙ্গে লন্ডভন্ড হয়ে যেতো। মানুষ ভয়ে খেয়া নৌকায় ওই বিল পার দিয়ে কোথাও যাওয়ার পর্যন্ত সাহস পায়নি। আর মাছের কথাতো বলেই শেষ করা যাবেনা। বিলে মাছ আর পানি ছিল প্রায় সমান সমান। অথচ কালের আবর্তনে আজ সেই স্রোতস্বিনী গাজনার বিল শুকিয়ে যাওয়ায় সেখানে ফসল আবাদ হচ্ছে। শুধু তাইনা গাজনার বিলে ফসল আবাদ করে অনেক কৃষক স্বাবলম্বী হতে শুরু করেছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০